অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান অনেক বছর ধরেই সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ির কোম্পানি ওমেগার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ২০ বছর ধরে নিকোল ওমেগার সঙ্গে আছেন। ৯  নভেম্বর নিউইয়র্কে ওমেগার ইতিহাস নিয়ে এক প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন নিকোল কিডম্যান ও ওমেগার সিইও রেনাল্ড এসলিম্যান। 

‘‌‍তিনি (নিকোল) যখন আমাদের সঙ্গে ২০ বছর আগে যুক্ত হয়েছিলেন, তখন তিনি অভিনেত্রী ও প্রযোজক হিসেবে ছিলেন ক্যারিয়ারের মধ্য গগনে। এ পুরো সময় ধরে তিনি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ’—নিকোল কিডম্যানকে নিয়ে এভাবেই হলিউড রিপোর্টারের কাছে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রেনাল্ড এসলিম্যান। 

কিডম্যানের তরফ থেকেও ওমেগার জন্য আগ্রহ একই রকমের। তার কথায়, ‘‌আমি তাদের সঙ্গে আছি শুধু এ কারণে নয় যে তারা ক্ল্যাসিক এবং একই সঙ্গে খুব ভালো মানুষও।’ অনুষ্ঠানে ব্যালেন্সিয়াগার কালো গাউনের সঙ্গে নিকোল হাতে দিয়েছিলেন ওমেগার অ্যাকুয়া টেরা শেডস কো-অ্যাক্সিয়াল মাস্টার ক্রোনোমিটার। এটা ওমেগার ৩৮ এমএম টাইমপিস যাতে স্বর্ণ ও হীরার কাজ আছে। কিডম্যান বলেন, ‘‌আমি ফ্যাশনের শৈল্পিকতা ভালোবাসি। এদিক থেকে আমি খুব ভাগ্যবান যে আমার বন্ধুদের অনেকে ডিজাইনার। যে ডিজাইনারদের কাজ নিয়ে স্বপ্ন দেখতাম। এখন তাদের কাজ নিজে ব্যবহার করতে পারি। তাদের ডিজাইন করা পোশাক পরি এবং তারা এখন আমার জীবনের অংশ।’

ঘড়ি নিয়ে নিকোল কিডম্যান বেশি আবেগী। তার পছন্দের পারিবারিক কোনো ঘড়ি আছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি এক মুহূর্ত না ভেবেই জানিয়েছেন যে তার নানার বাবার ঘড়িটি, যা উত্তরসূরি হিসেবে নিকোলের মা পেয়েছিলেন। ‘‌‍ঘড়ির বিষয়টা খুব স্পেশাল, এটা পরিবারের সদস্যদের কাছে বংশানুক্রমে থেকে যায়।’

নিকোল কিডম্যান অস্ট্রেলিয়ায় ১৯৮৩ সালে বুশ ক্রিসমাস ও বিএমএক্স ব্যান্ডিটস চলচ্চিত্র দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার প্রথম উল্লেখযোগ্য কাজ ছিল ১৯৮৯ সালের থ্রিলারধর্মী চলচ্চিত্র ডেড কাম এবং থ্রিলার মিনি ধারাবাহিক ব্যাংকক হিল্টন।

সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার