নাটকের নাম ‘পুরনো এক আলমারি’। নাটকটিতে তার সঙ্গে আছেন তাহমিনা সুলতানা মৌ। শাশুড়ি ও পুত্রবধূর চরিত্রে দেখা যাবে তাদের। নাটকের গল্প মাতিয়া বানু শুকুর। নির্মাণ করেছেন মাঈন হাসান। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন সোমেশ্বর অলি।
নাটকটি নিয়ে দিলারা জামান বলেন, ‘এ সময়ে এসে অনেক ভালো ভালো গল্পের নাটকে কাজ করার সুযোগ হচ্ছে। একটা নাটকের চেয়ে আরেকটা নাটকের গল্প সুন্দর। বলা যায়, অনেক দিন পর আমার মনের মতো গল্পের একটি নাটকে কাজ করছি। ধন্যবাদ মাতিয়া বানু শুকুকে, এত চমৎকার একটা গল্প রচনা করার জন্য।’
মৌ বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান আন্টির সঙ্গে ঠিক কোন নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছি, মনে নেই। তবে তার সঙ্গে বহু নাটকে কাজ করার সুযোগ হয়েছে আমার। তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। প্রতিনিয়তই তার কাছ থেকে শিখি। সবচেয়ে বড় কথা, নিজেকে যত্ন করতে জানেন বলেই এখনো তিনি প্রাণবন্ত, সুস্থ, সুন্দর। এখনো তিনি অভিনয়ে নিয়মিত। পুরনো এক আলমারিতে অভিনয় করে ভালো লাগছে, তার একটাই কারণ এতে দিলারা জামান আন্টি আছেন, যার সঙ্গে কাজ করতে সবসময়ই ভীষণ ভালো লাগে।’









