ঈদে সালমানের ফেরাটা খুব ইতিবাচক হয়নি। কিসি কা ভাই কিসি কি জান মাঝারি মুনাফা করেছে। এর মধ্যেই জানা গেছে, ২০২৪ সালের ঈদেও থাকবে সালমানের সিনেমা। প্রযোজনা করবেন করণ জোহর। ধর্ম প্রডাকশনসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন বিষ্ণু বর্ধন। তার নির্মিত শেরশাহ জনপ্রিয়তা পেয়েছিল। আসন্ন সিনেমাটি নিয়ে এখনো পরিকল্পনা শুরু হয়নি। তবে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ইতিবাচক দিকেই এগোচ্ছে আলাপ।