আমির খান ঘোষণা দিয়েছেন তার নতুন সিনেমার। সিতারে জমিন পার নামে এ সিনেমা পরিচালনা করবেন আরএস প্রসন্ন। এতে আমিরের বিপরীতে অভিনয় করবেন জেনেলিয়া দেশমুখ। এর মধ্য দিয়ে বলা যায় নতুন পর্যায়ে দেখা যাবে জেনেলিয়াকে। কেননা বিয়ের পর রিতেশ ছাড়া বড় কোনো তারকার বিপরীতে অভিনয় করেননি তিনি। তবে সিনেমায় জেনেলিয়ার চরিত্রটি কেমন বা নাম কী হবে, তা নিয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করেনি সিনেমাসংশ্লিষ্টরা।
আমিরের নায়িকা হচ্ছেন জেনেলিয়া
আমির খান ঘোষণা দিয়েছেন তার নতুন সিনেমার। সিতারে জমিন পার নামে এ সিনেমা পরিচালনা করবেন আরএস প্রসন্ন।










