বলিউডের সুপারস্টার সালমান খানের ৫৫তম জন্মদিন আজ। প্রতি বছর দিনটি জাঁকজমকভাবে পালন করেন সালমান ও তার ভক্তরা। ‘দাবাং থ্রি’
মুক্তির পর সাল্লু ভাইকে বড় পর্দায় দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে তাদের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। করোনা পরস্থিতির মাঝেও এবারের জন্মদিনটি বিশেষ হয়ে উঠতে পারে ভাইজানের। কারণ তার প্রত্যাশিত ছবি রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই মুক্তির তারিখ আজ জন্মদিনে ঘোষণা করতে পারেন বলে খবর প্রকাশ করেছে পিংকভিলা।
ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে পিংকভিলা জানিয়েছে, সুপারস্টার আজ তার ৫৫তম জন্মদিনে ছবিটি মুক্তির তারিখ প্রকাশ করতে পারেন। ভক্তদের আনন্দ দ্বিগুণ করতে পরিকল্পনা করছেন সালমান খান। যদি খবরটি সত্যি হয় তাহলে নিঃসন্দেহে সালমান ভক্তদের জন্য এটি আনন্দের। দর্শক ও ভক্তরা আবারো অ্যাকশন চরিত্রে দেখতে পাবেন সালমানকে।
করোনা মাহামারীতে নানা নিয়মের মধ্যে সফলভাবে অক্টোবরে রাধে ছবির শুটিং শেষ হয়। রাধে ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে দিশা পাটানি, জ্যাকি শ্রফ ও রণবীর হুদাকে। সালমান খান ফিল্মসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা। ছবিটির কাজ শুরু হয়েছিল গত বছর। কভিডে লকডাউন শিডিউলে প্রভাব না ফেলা অবধি খুব সুন্দরভাবে ছবির কাজ চালানো হয়। অবশেষে নতুন স্বাভাবিকে অক্টোবরে ছবির কাজ সম্পন্ন হয়।
সূত্র: পিংকভিলা










