অভিনেত্রী রাশমিকা মানদানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। এবার জানা গেল তারা বাগদান সম্পন্ন করেছেন। তবে লোকসমক্ষে তা করেননি। গোপনে করেছেন। অনুষ্ঠান গোপনে করলেও বিষয়টি গোপন রাখেননি। শনিবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে বাগদানের তথ্য নিশ্চিত করেছে বিজয়ের টিম। এই জুটি এখনো বাগদানের কোনো ছবি প্রকাশ করেননি। তবে জানা গেছে হায়দরাবাদে বিজয়ের বাসভবনে ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে বাগদান অনুষ্ঠিত হয়।
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুজবের সূচনা হয়েছিল ২০১৮ সালে। তখন তারা একসঙ্গে অভিনয় করেন সুপারহিট রোমান্টিক ড্রামা গীতা গোবিন্দম-এ। সে সময় রাশমিকা কিরিক পার্টি সিনেমার সহ-অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে বাগদান সেরেছিলেন। তবে গীতা গোবিন্দম মুক্তির মাত্র এক মাস পরেই রাশমিকা ও রক্ষিতের বাগদান ভেঙে যায়। রাশমিকা ও রক্ষিতের বাগদান হয়েছিল ২০১৭ সালের জুলাই মাসে।
গীতা গোবিন্দম-এ রাশমিকা ও বিজয়ের অন স্ক্রিন রসায়ন দর্শকদের মধ্যে তাৎক্ষণিক জনপ্রিয়তা পেয়েছিল। তাদের এই রসায়ন থেকেই শুরু হয়েছিল সম্পর্কের গুজব। এই জনপ্রিয় জুটিকে আবারো একত্রিত করে ২০১৯ সালের সিনেমা ডিয়ার কমরেড।
সূত্র: স্ক্রিন










