শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে এল ডাঙ্কির প্রথম টিজার। গতকাল বেলা ১১টায় এটি প্রকাশ করা হয়। সিনেমার গল্প অভিবাসী সমস্যা নিয়ে তা আবারো স্পষ্ট
হলো। সিনেমার প্রতিটি চরিত্রের একটি করে ঝলক ছিল টিজারে। শাহরুখ খান অভিনয় করছেন হার্ডি চরিত্রে। চমক হিসেবে দেখা গেল সিনেমায় ভিকি কৌশলও আছেন। তার চরিত্রের নাম সুখি।
টিজারের শুরুতেই শোনা যায় সনু নিগমের কণ্ঠ। শাহরুখের ভক্ত থেকে শুরু করে বলিউডের সিনেমার নিয়মিত দর্শক এ গানে নস্টালজিয়া অনুভব করছে। টিজারে আছে হিরানীর হিউমার। শাহরুখ খান এবারো দারুণ এনার্জি দিয়ে অভিনয় করছেন তা বোঝাই যাচ্ছে। সিনেমাটি নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে এবং এ টিজারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে শাহরুখ-ঝড়।










