শাহরুখ খানকে বিরল সম্মাননা দিচ্ছে প্যারিসের গ্র্যাভি জাদুঘর। তারা বিশেষ এক মুদ্রা চালু করেছে শাহরুখের নামে। যে সে মুদ্রা নয়, স্বর্ণমুদ্রা। এর ওপর খোদাই করা হয়েছে বলিউডের বাদশাহর প্রতিকৃতি। সেই সঙ্গে থাকছে একদিকে শাহরুখ ও অন্যদিকে জাদুঘরের নাম। এছাড়া লোকার্নো উৎসবের ৭৭তম আসরে তাকে বিশেষ সম্মাননা দেয়া হবে। মজার ব্যাপার, এক সময় মধ্য এশিয়ায় শাহরুখি নামে মুদ্রার প্রচলন ছিল।