জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতেই প্রায় ছয় বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত স্ত্রী সিনেমার সিকুয়াল ‘স্ত্রী টু’। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকের প্রত্যাশা খানিকটা বেশিই ছিল রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী টু-কে নিয়ে। দর্শকের প্রত্যাশা পূরণ করে মুক্তির প্রথম দিনেই বাকি সিনেমাগুলোর চেয়ে স্ত্রী আয় করে নিয়েছে সর্বোচ্চ রুপি। সিনেমা বিপণন বিশ্লেষক তরুণ আর্দেশ জানিয়েছেন, প্রায় ৬৫ কোটি রুপি আয় করেছে ওপেনিংয়ে স্ত্রী টু। নির্মাতা অমর কৌশিকের মতে, মুক্তির প্রথম দিনে স্ত্রী টু এ বছর সবচেয়ে বেশি আয় করা সিনেমা।
প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’র পর চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং সিনেমা হিসেবে নাম লিখিয়েছে ‘স্ত্রী টু’।৷‘কল্কি’ প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে আয় করেছিল ৯৫ কোটি রুপি। তথ্যমতে, স্ত্রী টু সব মিলিয়ে দুদিনে সিনেমা নির্মাণের ৭৮ শতাংশ আয় করে ফেলেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










