প্রথমবারের মতো
কলকাতায় গাইবে ‘বে অব বেঙ্গল’। ঢাকা ও কলকাতার ব্যান্ড নিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর
কলকাতায় বসছে মৈত্রী কনসার্টের ষষ্ঠ আসর।
বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় ব্যান্ডের বেজ গিটারিস্ট এহতেশাম আবিদ
গণমাধ্যমকে জানান,
এর আগে কলকাতায় কনসার্টের
আমন্ত্রণ পেলেও যাওয়া হয়নি। এবারই প্রথম কলকাতায় গাইতে যাচ্ছেন তারা।
ঢাকা ও কলকাতার
রক ব্যান্ড নিয়ে ২০১৯ সাল থেকে এ
কনসার্টের আয়োজন করছে জেন নেক্সট। আয়োজক বিপাশ সরকার গণমাধ্যমকে
জানান, এ আসরে একমাত্র
বাংলাদেশি ব্যান্ড হিসেবে থাকবে ‘বে অব বেঙ্গল’। কলকাতার রক ব্যান্ড ‘ঈশান’সহ আরো কয়েকটি ব্যান্ড থাকবে।
‘নীরব দুর্ভিক্ষ’
নামে ২০১৬ সালে প্রকাশিত হয় ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের প্রথম অ্যালবাম । দ্বিতীয়
অ্যালবাম ‘দ্বিতীয়’ নিয়ে কাজ করছে ব্যান্ডটি।‘আজকের দিন’ নামে এ অ্যালবামের প্রথম গান প্রকাশিত হয়েছে গত
বছরের জুনে।
‘যে শহরে আমি নেই’,
‘ওপারে’, ‘স্বপ্নঘুম’-এর মতো গান দিয়ে তরুণদের মধ্যে
জনপ্রিয়তা পেয়েছে ব্যান্ডটি।
ব্যান্ডটি ২০১০
সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামে গঠিত হয় । বর্তমানে ঢাকা থেকে গান করছেন ব্যান্ডটির
সদস্যরা।










