প্রকাশ হয়েছে ভুল ভুলাইয়া থ্রির ট্রেইলার। সিনেমাটি নিয়ে নানা কথা হচ্ছে। মঞ্জুলিকা হিসেবে ফিরছেন বিদ্যা বালান। সঙ্গে আছেন মাধুরী দীক্ষিত। রূহ বাবার চরিত্রে কার্তিক আরিয়ান ও তার বিপরীতে তৃপ্তি দিমরি। সিনেমার নির্মাতা আনিস বাজমি এর দুটি ক্লাইম্যাক্স রেখেছেন। তিনি জানান দর্শককে চমকে দেয়ার জন্যই এ কাজ করেছেন। তিনি ছাড়া কেউ জানেন না কোন ক্লাইম্যাক্সটি শেষ পর্যন্ত থাকবে।