‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামের চমক নিয়ে এলেন সাবরিনা বশির। গানটির এরই মধ্যে চিত্রায়ণ হয়েছে। এতে মডেল হয়েছেন সাবরিনা বশির নিজে। সঙ্গে আছেন চিত্রনায়ক আশিক চৌধুরী। গানচিত্রটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। ৩০ অক্টোবর এ কণ্ঠশিল্পীর জন্মদিনে ইউটিউবে গানচিত্রটি প্রকাশ পাবে। নতুন গান প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গান চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কণ্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকতে চাই। আশা করি অন্য সব গানের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।’ সম্প্রতি ইউটিউবে মুক্তি দেয়া হয়েছে তার ‘জলে গিয়েছিলাম সই’ নামের ফোক গানচিত্র। শিগগিরই অবমুক্ত হবে আসিফ আকবরের সঙ্গে ‘মধুচোরা’ ও ‘ফুলের কানে ভ্রমর এসে’ শিরোনামে গান দুটি।
সাবরিনার ‘দিল্লি কা লাড্ডু’
‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামের চমক নিয়ে এলেন সাবরিনা বশির। গানটির এরই মধ্যে চিত্রায়ণ হয়েছে। এতে মডেল হয়েছেন সাবরিনা বশির নিজে। সঙ্গে আছেন চিত্রনায়ক আশিক চৌধুরী।










