তিনটি রাশিয়ান চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। আজ বেলা ১১টায় শুরু হবে রাশিয়ান ফিল্ম ডে ২০২৫। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রদর্শিত হবে সিনেমাগুলো। এতে থাকছে ‘ফ্রন্টলাইন ডায়রি অব অ্যান আমেরিকান অফিসার’, ‘শেপিং অ্যান ইকুয়াল অ্যান্ড ইনভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার’ ও ‘ফ্রম রাশিয়া উইথ হার্ট’। রাশিয়ান দূতাবাস ও নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে আয়োজন করছে এটি।

বেলা ১১টা থেকেই আয়োজনের শুরু। বেলা ১১টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে ওলেগ নেকিশেভ ও ওলগা কিরি। ১ ঘণ্টা পর সাড়ে ১২টায় প্রদর্শিত হবে শেপিং অ্যান ইকুয়াল অ্যান্ড ইনভিজিবল সিকিউরিটি আর্কিটেকচার। এটি নির্মাণ করেছে রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল। একাতেরিনা কিতাইতসেভা ও দিমিত্রি খ্রুস্তালেভ পরিচালিত চলচ্চিত্র ফ্রম রাশিয়া উইথ হার্ট প্রদর্শিত হবে বেলা ১টায়। চলচ্চিত্রগুলোর মাধ্যমে রাশিয়ার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাওয়া যাবে।