হলিউড অভিনেতা টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। কিন্তু সম্প্রতি ‘দ্য সান’ পত্রিকার প্রতিবেদন জানায়, সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুজন। এ সম্পর্ক ভাঙার প্রভাব পড়েছে নির্মাণের শিডিউলে থাকা দুজনের সিনেমাতেও। থ্রিলারধর্মী সিনেমা ‘ডিপার’-এ দুজনের একসঙ্গে কাজ করার কথা ছিল। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে ছবির কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে টম ও আনা দুজনেই ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন। সদ্য প্রেম ভাঙায় কিছুদিন পরস্পর আলাদা থাকতে চাচ্ছেন। তাই সিনেমার কাজ বন্ধ করা হয়েছে।
টম ক্রুজের বয়স এখন ৬২ ও আনা ডে আরমাসের বয়স ৩৭। বয়সের ব্যবধান থাকলে দুজনের মন দেয়া-নেয়ায় সমস্যা হয়নি। দীর্ঘ নয় মাস প্রেম করেছেন। চলতি বছরের শুরুর দিকে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। লন্ডনে বেশ কয়েকবার দুজনকে একসঙ্গে দেখা যায়। অবশ্য কেউই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেননি। কিন্তু কিছু দিন ধরে একে অন্যের প্রতি প্রেমের সেই অনুভূতি আগের মতো যাচ্ছিল না। তাই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন টম ও আনা।
সূত্র: দ্য সান










