পটুয়াখালীর কলাপাড়ায় তাওয়াক্কুল অ্যাগ্রো
ফার্ম প্রতিষ্ঠা করা হয়েছে। ২৪ আগস্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ফ্লাইয়ের সহযোগিতায় ঢাকার
উত্তরায় এক অনুষ্ঠানে ফার্মটির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফার্মের উদ্বোধন ঘোষণা
করেন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মির্জা বাকের। এ সময় তাওয়াক্কুল অ্যাগ্রো ফার্মের
প্রতিষ্ঠাতা জুবাইদ হোসেন জিয়ান ও ইখতিয়ার উদ্দিন উপস্থিত ছিলেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে
তরুণদের অ্যাগ্রো ফার্মিংয়ে অনুপ্রাণিত করার লক্ষ্যের কথা জানান উদ্যোক্তারা। শিক্ষার্থীদের
পড়াশোনার পাশপাশি ব্যবসায়ের প্রতি আগ্রহী করতে চান বলেও উল্লেখ করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট্রিপসের
প্রতিষ্ঠাতা ডা. শামিম হামিদী। তিনি বলেন তরুনদের এই সাহসী উদ্যোগ দেখে আমি অবাক হয়েছি।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্পোরেট
ট্রেইনার, সোহাগ ফারদিন ওরন এবং ফ্রিল্যান্সার ও ক্রিয়েটিভ মিডিয়া স্পেশালিস্ট রবিউল
ইসলাম রবি।
এছাড়া উপস্থিত ছিলেন হাফেজ আব্দুল্লাহ আল
মারুফ, তিনি তরুণদের শরীয়াহভিত্তিক ব্যবসায়ের আহ্বান জানান।










