ফেনী ও মৌলভীবাজার জেলার বন্যার্তদের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২৬ আগস্ট) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, কোস্ট গার্ডের একটি দল ফেনীর ফুলগাজী এবং মৌলভীবাজারের চানপুর ও গুজারাই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের মধ্যে মেডিকেল সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। পাশাপাশি বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি মেডিকেল সেবা প্রদান অব্যাহত থাকবে বলেও জানায় কোস্ট গার্ড।