বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি
জুবায়ের রহমান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) আইন, বিচার ও সংসদ
বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
সেখানে বলা হয়, অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনের বিধিমালা-২০০৭ এর ৩(২) বিধি অনুযায়ী
রাষ্ট্রপতি তাকে মনোনয়ন দিয়েছেন।










