রাজধানীর হাতিরঝিল থেকে সারা রাহানুমা (৩২) নামে এক নারী গণমাধ্যমকর্মীর
মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জিটিভিতে নিউজরুম এডিটর পদে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অচেতন অবস্থায় রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারা রাহানুমা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের ছোট মেয়ে।
রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিল লেকের
পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে
নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া
বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে
জানিয়েছি।










