বাংলাদেশে গণহত্যার বিষয়ে অনুসন্ধানে আসা জাতিসংঘের মানবাধিকার কমিশন টিমের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল গতকাল গুলশানের জাতিসংঘ অফিসে এক বৈঠকে মিলিত হয়। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। 

এদিকে, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার-পরিজনদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করবে এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’