চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব বুঝে নেয়ার পর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে বর্তমান প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে নবনিযুক্ত প্রক্টরের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে।

দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী জানান, আমি এখনো দায়িত্ব বুঝে নেইনি। ২৩ সেপ্টেম্বরের পরে দায়িত্ব বুঝে নেব।