আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন বাংলাদেশের শিল্পায়নের মহানায়ক। স্বাধীনতা-পরবর্তী দেশের অর্থনৈতিক অবকাঠামোর ভিত্তি নির্মাণে আনোয়ার হোসেনের অবদান অনস্বীকার্য। তিনি না থাকলেও তার প্রতিষ্ঠিত আনোয়ার গ্রুপ, আজ ১৪ হাজার সদস্যের পরিবার। আনোয়ার হোসেনের রুহের মাগফেরাত চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা। —বিজ্ঞপ্তি