সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্য নেতারা আড়ালে চলে যান। অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছেন। যদিও বিমানবন্দর ও স্থলবন্দরে আটকে যাচ্ছেন তারা। আর দেশে যারা আছেন, তাদের অনেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন।