মধ্যে টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালিভর্তি ট্রাকের সংঘর্ষে দুজন ও যশোরের চৌগাছায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত:
যশোর: জেলার চৌগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল ইউছুফ আলী (৯) নামে এক স্কুলছাত্র ও আশরাফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর-বারোবাজার সড়কে ইউছুফ আলী এবং দেবীপুর-নারায়ণপুর সড়কে আশরাফুল ইসলাম নিহত হন। নিহত শিশু ইউসুফ হাকিমপুর গ্রামের আব্বাস আলীর (কালু) ছেলে ও হাকিমপুর পরশমণি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
টাঙ্গাইল: জেলার ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালিভর্তি ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। গতকাল সকাল ৬টায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেন ছেলে বাসের হেলপার মজন মিয়া (৪৩)। ঘাটাইল থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বালিবোঝাই ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘাটাইল থানা পুলিশ ও কালিহাতী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া চলছে।










