ঢাকায় ও বিদেশে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের
সকল কর্মকর্তা ও কর্মচারির একদিনের মূল বেতনের সমান অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে
দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি।
এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে বন্যাকবলিত মানুষকে সহায়তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তারা। খুব শিগগিরই প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এ অর্থ জমা করা হবে।
এর আগে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা তাদের বেতনের অংশ বন্যা দুর্গতদের সহায়তায় ত্রাণ তহবিলে দিয়েছে। এরই ধারাবাহিকতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও এমন সিদ্ধান্ত নিলেন।










