পুলিশের শীর্ষ ও মাঠ পর্যায়ের ১৩ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। এ তালিকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), পুলিশ সুপার (এসপি) ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
এসআরবির নতুন প্রধান করা হয়েছে হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। অতিরিক্ত আইজিপি মো. সামসুর রহমানকে হাইওয়ে পুলিশে এবং শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে।










