ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। সদ্য অব্যাহতি পাওয়া পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হলেন তিনি।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনু বিভাগের (জিপি/পিপি শাখা) উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর পদে মো. আব্দুল্লাহ আবুর নিয়োগাদেশ বাতিল করা হলো এবং এ পদে এহসানুল হক সমাজীকে নিযুক্ত করা হয়েছে।