গুম প্রতিরোধে নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টাদের সাপ্তাহিক বৈঠকে নাগরিকদের গুম হওয়া থেকে সুরক্ষায় এ সনদে স্বাক্ষর করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এটি
একটি ঐতিহাসিক মুহূর্ত। গুমের শিকারদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন
আগে আমরা এই সনদে স্বাক্ষর করেছি।
উল্লেখ্য, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে হওয়া গুমের ঘটনা তদন্তে এ সপ্তাহের শুরুতে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।










