অন্তর্বর্তীকালীন
সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ
জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে রাষ্ট্রীয়
অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ
চৌধুরী ও সালাহউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি
নেতারা বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা ও আসন্ন নির্বাচন নিয়ে
তাদের মতামত প্রধান উপদেষ্টার সঙ্গে বিনিময় করেন। তারা সরকারের গৃহীত
পদক্ষেপগুলোর প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ভবিষ্যতেও সমর্থন অব্যাহত থাকবে বলে
নিশ্চিত করেন।
বিএনপি নেতারা সরকারের কাছে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে সংলাপ শুরুর আহ্বান জানান। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনাসহ অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতার আশ্বাস দেন।










