বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২৮ আগস্ট) বিকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের এশিয়া-প্যাসিফিক সেকশনের প্রধান রোরি মুঙ্গোভেন তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন-এশিয়া-প্যাসিফিক সেকশনের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেঞ্জা ও এলেক্সজেন্ডার জেমস আমির ই জানদি।

সাক্ষাৎকালে আইজিপি প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।