বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১ দিনের মূল বেতন জমা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিপিসি ও বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা অয়েল, ইস্টার্ন রিফাইনারি, এলপিজি, এসএওসিএল, ইস্টার্ন লুব্রিকেন্টস ও পিটিসিপিএলসির কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের মূল বেতন বাবদ ২৭ লাখ ৫০ হাজার ৭৮ টাকা তহবিলে জমা দেয়া হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব মুহম্মদ আশরাফ হোসেন জানান, দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিপিসি ও ৮টি সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের একদিনের বেতন সহায়তা হিসেবে দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আমরা এই অর্থ জমা দিয়েছি।