জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. মোখলেসুর রহমান। তাকে দুই বছরের চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়োগ দিয়ে আজ বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অপরদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।










