বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান
খান। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ
সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে
বলা হয়েছে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সাবেক সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা
মো. রহমাতুল মুনিমের পরিবর্তে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বর্তমান সচিব ও এনবিআরের বর্তমান
চেয়ারম্যান আবদুর রহমান খানকে বাংলাদেশ ব্যাংকের পর্ষদে পরিচালকের শূন্য পদে তিন বছর
মেয়াদে বর্তমান পদে থাকা সাপেক্ষে পরিচালক হিসেবে মনোনয়ন প্রদান করো হলো।










