রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার (২২) নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

পুলিশ জানায়, শায়লা ইডেন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। বাবার নাম আল আমিন শিকদার ও মা লাকি বেগম। শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। নিহতের বাবা আল আমিন জানান, শায়লা দুই ভাই ও এক বোনের মধ্যে বড়।