শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ
জারি করা হয়। এর ফলে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ থেকে ক্ষমতাচ্যুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বাদ দিয়ে শুধু ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ করা হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধ্যাদেশ জারি করেন বলে
গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।










