রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য উচ্চ আদালতে নতুন করে ৬৬ ডেপুটি
অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৮ আগস্ট) তাদের নিয়োগ দিয়ে আইন, বিচার
ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।










