সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (১৬ জুলাই) জুমার নামাজের পর রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি ও দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. ময়নুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।