সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থান,
ইউনিট ও ডিউটিস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশের লুট হওয়া
কিছু অস্ত্র ও গোলাবারুদ এরই মধ্যে উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে
পুলিশের তৎপরতা অব্যাহত আছে। কারো কাছে লুণ্ঠিত অস্ত্র থাকলে তা আগামী ৩ সেপ্টেম্বরের
মধ্যে ফেরত দিতে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৭ আগস্ট পাঠানো এক বার্তায় তারা
বলেছে, কারো কাছে এ ধরনের অস্ত্র রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে কাছের থানায়
জমা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
অন্য এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানিয়েছে,
এখন পর্যন্ত লুট হওয়া এক হাজার ৮৯০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ৯২ হাজারের বেশি
গুলিসহ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও উদ্ধার হয়েছে।
সম্প্রকি ছাত্র আন্দোলন ঘিরে দেশজুড়ে সংঘর্ষ
ও প্রাণহনির ঘটনা ঘটে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে বেশকিছু থানা ও
পুলিশ স্টেশন ভাংচুর ও লুট হয়। এ সময় হারিয়ে যায় অনেক অস্ত্রশস্ত্র ও কাগজপত্র। ওইসব
অস্ত্র উদ্ধারেই তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।










