সাবেক তিন প্রধান বিচারপতিসহ সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

তারা হলেন— সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও  সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৭ বিচারপতি।

আজ বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ মামলা দায়ের করেন।