চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে পথ হারিয়ে নিখোঁজ সাত শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার জলদির আমেনা পার্ক-সংলগ্ন ধুইল্যাঝিরি পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার করা শিশুরা হলো মাহতাব মনজুর, আবরার উদ্দীন ইশরাফ, আখতারুজ্জামান, কিশোর দাশ, আল-জাওয়াহরি, মো. জিনান ও মো. সাঈদ। তারা সবাই উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ভোরে স্থানীয়দের সহায়তায় নিখোঁজ সাত শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।