গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৬ আগস্ট) এক্স হ্যান্ডেলের বার্তায় নরেন্দ্র মোদি বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের টেলিফোন কল গ্রহণ করেছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। তিনি বাংলাদেশের হিন্দু ও সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।