বেসিক ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৪১টি প্রতিষ্ঠানকে দেয়া ঋণের অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগটি অনুসন্ধানের জন্য পাঁচ সদস্যের সমন্বয়ে অনুসন্ধান টিমও পুনর্গঠন করা হয়েছে। ১৪ আগস্ট এ টিম গঠন করা হয়। দুদকের বিশেষ তদন্ত শাখা থেকে এটি পরিচালিত হচ্ছে। দুদকের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযোগ ওঠা ৪১টি প্রতিষ্ঠান হলো ব্রাদার্স ইন্টারন্যাশনাল, এবি ট্রেডিং, মেসার্স ডেল্টা সিস্টেম লি., ওয়েস্ট কোস্ট শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিজ লি., মেসার্স সাহারা ইমপোর্ট লি., মেসার্স অরনু জুট মিল লি., মেসার্স গাজি অটো ব্রিকস, মেসার্স এস বি আই ট্রেডিং লি., মেসার্স কিংস ট্রেডিং, মেসার্স ডোব ইন্টারপ্রাইজ, এস এম অটো ব্রিকস, মেসার্স নভো অটো ব্রিকস, মেসার্স আটলাস ফুড অ্যান্ড বেভারেজ লি., মেসার্স অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লি., মেসার্স আদিব ডাইং, মেসার্স আনান সক্স লি., মেসার্স ওয়েলটেক্স লি., মেসার্স ই এফ এস ইন্টারন্যাশনাল, মেসার্স মা ট্রেক্স, মেসার্স এস পি এন এন্টারপ্রাইজ, মেসার্স বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লি., মেসার্স ফোর স্টিল, মেসার্স প্রোফিউশন টেক্স লি., মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ, মেসার্স নিস অ্যারো ট্রেডিং এন্টারপ্রাইজ, মেসার্স লাক্স এন্টারপ্রাইজ ইত্যাদি।
মেসার্স এনজেল এগ্রো, মেসার্স ওশেন অ্যান্ড ডিজাইন লি., মেসার্স পেনিনসালা শিপিং লি., মেসার্স বাসগৃহ প্রপাটিজ, মেসার্স ফেসার্স কেমিও ইউএসএ নিটওয়্যার লি., এসএফজি শিপিং লাইন, মেসার্স এস রিসোর্স শিপিং লি., মেসার্স শিফান শিপিং লি., ইউনিক্রপ প্রটেকশন লি., দেশ পেস্টিসাইড লি., এস সুহী শিপিং লাইন, মেসার্স কেমিও ইউএসএ নিটওয়্যার লি., মেসার্স টেকনো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লি. ও বেলায়েত নেভিগেশন।
দুদক সূত্রে জানা গেছে, এ প্রতিষ্ঠানের সংখ্যা আরো বাড়তে পারে। অনুসন্ধান শেষে প্রমাণ সাপেক্ষে মামলা দায়ের হবে। তবে কত হাজার কোটি টাকার ঋণের অনিয়ম হয়েছে, তা জানা যায়নি।
অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম ও মো. আনোয়ার হোসেন এবং উপসহকারী পরিচালক সাবরিনা জামান ও মাহমুদা আক্তার।










