অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে মো. মাহফুজ আলমকে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে
এ তথ্য জানানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মো. মাহফুজ
আলম (মাহফুজ আব্দুল্লাহ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মাহফুজ আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের
শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টিসাপেক্ষে সরকারের
সচিব পদমর্যাদায় প্রযোজ্য বেতন ও আনুষঙ্গিক সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।










