সম্প্রতি সংস্থাটির ১২৩তম কাউন্সিল সভায় তাকে ২০২৫-২৮ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের (৪ আগস্ট ২০২৬ থেকে ৯ অক্টোবর ২০২৮) জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। ৪ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বর্তমানে মোহাম্মদ শাহজাহান রংপুর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়ে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং ২০০৫ সালের ২ জুলাই সরকারি চাকরিতে যোগ দেন। কর্মজীবনে তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিশ্বব্যাংক ও ইফাদ অর্থায়নে পরিচালিত এনএটিপি-২ প্রকল্পে পাঁচ বছর কনসালট্যান্ট (ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট) হিসেবে লিয়েনে কর্মরত ছিলেন।
মোহাম্মদ শাহজাহান হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স) বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।
পেশাগতভাবে তিনি দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (সিআইপিএফএ) ও যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল কনসালট্যান্টসের (আইএফসি) সদস্য। এছাড়া বর্তমানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।










