প্রাইম ব্যাংক করপোরেট ব্যাংকিং গ্রাহকদের সঙ্গে একটি দিনব্যাপী এনগেজমেন্ট সেশন আয়োজন করেছে। বুধবার (১৬ জুলাই) আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংক ও গ্রাহকদের মধ্যে উদীয়মান ব্যবসা, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

দিনব্যাপী এ সেশনে প্রধান অতিথি ছিলেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ। তিনি গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ব্যাংকের সঙ্গে তাদের স্থায়ী অংশীদারিত্ব ও যৌথ অগ্রগতির প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক শামস এ. মুহাইমিন। তারা করপোরেট গ্রাহকদের প্রয়োজন ও ব্যাংকের কৌশলগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সেশনে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ও বাণিজ্য পরিবেশ নিয়ে একটি বিশেষ উপস্থাপনা করেন অর্থনীতিবিদ এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ। তিনি দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি, সম্ভাবনাসহ ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য একটি মুক্ত আলোচনা ও নেটওয়ার্কিং সেশনও আয়োজন করা হয়।

—বিজ্ঞপ্তি