এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের স্বজন ও মনোনীত ব্যক্তির হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলেন ক্যান্সার আক্রান্ত বরগুনার মো. ইয়াসীন, যশোরের মো. আবু তালেব ঢালী ও টাঙ্গাইলের মো. আজগর আলী; কিডনি রোগে আক্রান্ত গাইবান্ধার মো. আবদুল্লাহ সোয়াইব নূর ও হবিগঞ্জের আরিফ আফতাব এবং স্পাইনাল কর্ড সার্জারির জন্য কিশোরগঞ্জের মো. জাকারিয়া হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে আসছে। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।










