এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী গোলাম রব্বানী ও নাজমুস সাকিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমটিবি ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক্লাইম্বিং ফর ক্লাইমেট, বিল্ডিং ফর কমিউনিটিজ-আ ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ অব এমটিবি ফাউন্ডেশন’ শীর্ষক প্রকল্পের অংশ ‘নব নীড়’।
জানা গেছে, বরিশালের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে উজিরপুরে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব যেমন— জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ এবং চরম বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ চ্যালেঞ্জগুলো দুর্বল আবাসন কাঠামোকে ক্রমাগত ক্ষতিগ্রস্ত ও জীবিকাকে ব্যাহত এবং প্রান্তিক পরিবারগুলোর জন্য আর্থিক ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করছে।
এমটিবি ফাউন্ডেশন বলেছে, ‘নব নীড়’-এর আওতায় জলবায়ু সহনশীল আবাসন নির্মাণের মাধ্যমে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং নিয়মিত জলবায়ুজনিত ঝুঁকির সম্মুখীন পরিবারগুলোর জন্য নিরাপদ ও অধিক টেকসই আশ্রয় নিশ্চিত করাই মূল লক্ষ্য। এ উদ্যোগটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ১১ এবং ১৩ অর্জনে সহায়তা করার জন্য এমটিবি ফাউন্ডেশনের লক্ষ্যকে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে।










