এ উপলক্ষে গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেকের উপস্থিতিতে ব্যাংকের কার্ড বিভাগের এভিপি মো. শফিউল ইসলাম এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের উপমহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম কাইয়ুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। পরে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক ও রিসোর্টটির উপমহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম কাইয়ুম নিজেদের মধ্যে ডকুমেন্ট বিনিময় করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অংশীদারত্বের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডহোল্ডাররা এখন থেকে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের কক্ষ ভাড়ায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান একেএম হাসান রহিম; হেড অব রিটেইল বিজনেস মো. খিরকিল নওয়াজ, কার্ড বিভাগের এসএভিপি মো. ইকরাউর রহমান টুলু, জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদ এবং রিসোর্টটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আরফিন হোসাইন।










