সংকটে পড়া মিডিয়া জায়ান্ট প্যারামাউন্ট গ্লোবাল ২ হাজার ৬০০ কোটি ডলারে কেনার প্রস্তাব দিয়েছে সনি পিকচার্স ও অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট। এ খবর প্রকাশ হতেই প্যারামাউন্ট গ্লোবালের শেয়ারের দাম বেড়েছে ১২ শতাংশ। এর আগে আরেক মিডিয়া জায়ান্ট স্কাইড্যান্স অধিগ্রহণের আগ্রহ দেখিয়েছিল। কিন্তু প্রস্তাবে প্যারামাউন্ট গ্লোবালের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি এখনো। এ কোম্পানির অধীনে রয়েছে প্যারামাউন্ট পিকচার্স, সিবিএস, এমটিভি, যুক্তরাজ্যের চ্যানেল ফাইভ, অস্ট্রেলিয়ার চ্যানেল টেনসহ বিশ্বের কয়েকটি বৃহত্তম মিডিয়া। প্যারামাউন্ট স্টুডিও থেকে নির্মিত ব্লকবাস্টার মুভির মধ্যে রয়েছে মিশন: ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজি ও দ্য গডফাদার। খবর দ্য গার্ডিয়ান