সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে আয়োজিত হয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। এ সময়  ব্যাংকের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান (প্রায়োরিটি ব্যাংকিং) নাহরীন কাইয়ুম এবং হেলথ পান্ডার পক্ষে হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া, হেলথ পান্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হুসাইন, জেনারেল ম্যানেজার সানজি এস গাজীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা হেলথ পান্ডার মাধ্যমে চীন ও মালয়েশিয়ার বিভিন্ন স্বাস্থ্যসেবায় আকর্ষণীয় মূল্যছাড় পাবেন। এর ফলে তারা সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।