পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো প্রাইম ব্যাংক পিএলসি, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড ও মতিন স্পিনিং মিলস পিএলসি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইম ব্যাংক: ব্যাংকটির পর্ষদ সভা আজ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকটির ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে।
হাইডেলবার্গ সিমেন্ট: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা পৌনে তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ।
মতিন স্পিনিং: কোম্পানিটির পর্ষদ সভা আজ বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ২০২৩-২৪ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।
২০২৩-২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) মতিন স্পিনিং মিলসের ইপিএস হয়েছে ৫৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩ টাকা ৮৮ পয়সা।










